দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় দৌলতপুর সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যদের বাধায় পুশইন করা দুইজন নারী ও দুজন পুরুষকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ।
আজ রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে বিজিবির অধীনস্থ দৌলতপুরের ঠোটার পাড়া বিওপির সীমান্ত ১৫৩/৯ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানিয়েছে, সকাল সাড়ে সাতটার দিকে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্প কর্তৃক অজ্ঞাত পরিচয়ের ৪ জন (পুরুষ-২, মহিলা-২) ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে সকাল ৮টার দিকে পুশইন করা ৪ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে টহল জোরদার করা হয়েছে। পুশইনসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।’
/অ